রোডমার্চের নামে নাশকতা করলে চুপ থাকবো না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ফাইল ছবি)জাতীয় ঐক্যফ্রন্ট রোডমার্চের নামে পরিবেশ অশান্ত করলে আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৭ নভেম্বর) বিকালে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন ও রোডমার্চের নামে যদি তারা পরিবেশ অশান্ত করতে চান, নাশকতার উপাদান যুক্ত করতে চান, তাহলে আমরা চুপ থাকবো না। যেটা রাজনৈতিক বিষয় সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। যেখানে নাশকতার বিষয়, সহিংসতার বিষয় থাকবে, সেখানে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, রাজনৈতিকভাবে আমরাও প্রস্তুত।’