আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার

আওয়ামী লীগআওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল বুধবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন, সকাল ১১টায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার  (১৩ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডর অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন ফরম ক্রয়কারীদের ঠিক সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার ফরম জমা নেওয়া শেষ হয়েছে।