তরীকত ফেডারেশনের প্রার্থী চূড়ান্ত ১০১ আসনে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)-১০১টি  আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।  শনিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-২ এবং মহাসচিব  সৈয়দ রেজাউল হক  কুমিল্লা-৮ ও ৯ আসন থেকে নির্বাচন করবেন।

এছাড়া দলটির অন্য প্রার্থীরা হলেন—সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার গাজীপুর-২,  সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-৪, আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-১, মুহাম্মদ আলী ফারুকী চট্টগ্রাম-৯, মুহাম্মদ আলী ফারুকী চট্টগ্রাম-১৪, মো. সেলিম মিয়াজি কুমিল্লা-১, ফেরদৌস আহমদ আসিফ মানিকগঞ্জ-২, মো. মাহফুজুর রহমান ভুঁইয়া ঢাকা-১৪, মো. ফিরোজ মিয়া ঢাকা-১৯, সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ চট্টগ্রাম-১০, হাসান উদ্দিন ভান্ডারী গাজীপুর-১,রফিকুল ইসলাম   গাজীপুর-৩, বদিউজ্জামান চিশতি নোয়াখালী-১, শেখ ওবাইদুল্লাহ পিরোজপুর-১,মাওলানা আবুল কালাম কুতুবপুরী বড়গুনা-১,  আলমগীর হোসাইন বাগেরহাট-৪,  এমএ কাদের খান কুমিল্লা-৫, নেয়ামত উল্ল্যাহ চৌধুরী কুমিল্লা-৬, শাহ মো. নুরুল ইসলাম ফারুকী কুমিল্লা-১১, জাকির হোসেন কুমিল্লা-২, এমএ আসফ দৌলা খান সাতক্ষীরা-৪, মো. শরীফুল ইসলাম পলাশ পাবনা-২, রফিকুল ইসলাম পাবনা-৩, আবু সাঈদ পাবনা-৪, আব্দুল ওহাব পাবনা-৫, মো. আসাদুজ্জামান শিকদার মুন্সীগঞ্জ-২,  ডা. আবু বকর সিদ্দিক   টাঙ্গাইল-১, সৈয়দ আবদুস কুদ্দুস চিশতি টাঙ্গাইল-২, মো: আবু হানিফ চিশতি টাঙ্গাইল-৩, আনোয়ার হোসেন    টাঙ্গাইল-৬, ডা. গোলাম রাব্বানী শেরপুর-১, মাওলানা হাবিবুর রহমান শেরপুর-১, মাওলানা ইয়াকুব আলী আল কাদেরী টাঙ্গাইল-৩, সৈয়দ রায়হান শাহ মৌলভী বাজার-৩, মুনজের আহমেদ নারায়ণগঞ্জ-১।

কাজী লতিফুল কবির রাসেল কুড়িগ্রাম-১, আসাদুজ্জামান জুয়েল কুড়িগ্রাম-২, মো. সোহরাফ হোসেন কিশোরগঞ্জ-২, ডা. শফিকুল ইসলাম জামালপুর-৩, মনছুর আলী চিশতি জামালপুর-৪, মাওলানা মামুন জামালপুর-৫, মো. ইকতিয়ার আলী ফাহিম ঝিনাইদহ-২, মাওলানা ফরিদ উদ্দিন আহসান চট্টগ্রাম-১২, সুফী জালাল উদ্দিন রাজবাড়ী-২, মোহাম্মদ শাহজাহান রাজবাড়ী-১, মোহাম্মদ আল-যুবায়ের চৌধুরী কক্সবাজার-১,  হোসেন তালুকদার পিরোজপুর-২, মোহাম্মদ বাদল মির্জা পিরোজপুর-৩, আব্দুল হক রংপুর-৫, জমিরুউদ্দিন সিকদার চট্রগ্রাম-১৬, মাওলানা আতাই রাব্বী লক্ষীপুর-১, মাওলানা জাহাঙ্গীর আলম নোয়াখালী-১, মুফতি মাওলানা আব্দুস সামাদ কুষ্টিয়া-১, আমিরুল ইসলাম কুষ্ঠিয়া-২, আব্দুল মতিন কিশোরগঞ্জ-৫,মো. সিরাজ শরীয়তপুর-১, সৈয়দ দিদারনুরী শরিয়তপুর-২,  নুরুল হক হাওলাদার শরীয়তপুর-৩, প্রাণেশ চন্দ্র পণ্ডিত ময়মনসিংহ-৩, আব্দুল খালেক চিশতি সিরাজগঞ্জ-১, আলেয়া বেগম সিরাজগঞ্জ-২, মাওলানা গোলাম মোস্তফা সিরাজগঞ্জ-৩, প্রফেসর মাহমুদুল আলম সিরাজগঞ্জ-৫, আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৬, মীর জাহাঙ্গীর আলম বগুড়া-১,  আব্দুল আজিজ বগুড়া-২, আজাদুর রহমান বগুড়া-৩, নবীউল ইসলাম চিশতী বগুড়া-৫,মোশারফ হোসেন বগুড়া-৬, আব্দুল আহাদ চৌধুরী বগুড়া-৭, শাহ আকারাম হোসেন লিটু রংপুর-২, কামরুল হাসান রুমি রংপুর-৩, আব্দুর রশিদ মিয়া রংপুর-৬, শাহ মোহাম্মদ শামসুল হক নারায়ণগঞ্জ-৪, আসরার মিয়া নরসিংদি-১,  জাকির হোসেন নরসিংদি-২,  আব্দুল মান্নান হাওলাদার ঢাকা-১, আওলাদ হোসেন ঢাকা-২, করিম হোসেন ঢাকা-৩, মাওলানা কামরুল আহসান ঢাকা-১৩, নুরুল ইসলাম ঢাকা-১৬, আবুল কালাম ঢাকা-১৭, মো. মিজানুর রহমান ঢাকা-২০, মাহাবুব ইসলাম কুষ্ঠিয়া-২,আবু সাইদ পাবনা-৪, মাওলানা এম.এ ওহাব নঈমী হবিগঞ্জ-২ ও  সৈয়দ সামসুদ্দিন আহমদ (ইমরান শাহ)  হবিগঞ্জ-৩।