যশোর-৩ আসনে মনোনয়ন পেলেন কাজী নাবিল আহমেদ

কাজী নাবিল আহমেদযশোর-৩ (যশোর সদর) আসন থেকে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। রবিবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে রবিবার সকাল ১০টায় বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দেওয়া শুরু হয়। প্রথমে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ঘোষণা করা হয়।