এর আগে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
নির্বাচন কশিশনের বাছাইয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থিতা বাতিলের প্রসঙ্গ টেনে সুব্রত চৌধুরী বলেন, ‘প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে সরকার একতরফা নির্বাচনের নীলনকশার পরিকল্পনা করছে।’
জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।