গত গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জুট পট্টি, বেনারশি পল্লীসহ ওরিজিনাল ১০-এ গণসংযোগ করেন। এরপর প্রতিদিন তিনি গণসংযোগে নামেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি নাঈমা খালেদ মনিকা সদ্যই ছাত্র রাজনীতি দায়িত্ব শেষ করে সার্বক্ষণিক পার্টিকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনি প্রচারণায় নাঈমা খালেদ মনিকা বলেন, “সরকার নিজে আইন মানে না, কিন্তু সব দলের আইন অমান্যের অভিযোগ করছেন। আজ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর নমুনা জনগণ দেখছে। বিভিন্ন জায়গা আমাদের দলের ও জোটের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা, সমাবেশে বাধা ও হামলার ঘটনা ঘটছে। এসব দেখে বোঝা যায় আওয়ামী লীগ সরকার ভীত।”
তিনি আরও বলেন, ‘ক্ষমতা কুক্ষিগত করতে দমন-পীড়ন-নির্যাতন ভিন্ন পথ নেই। তবে জনগণ বোকা নয়, এসব দেখে তাদের মনে আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।’
প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী রাশেদ শাহরিয়ারের পরিচালনায় নির্বাচনি প্রচারণায় ছিলেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা ফখ্রুদ্দিন কবির আতিক।