যদিও শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, সারাদেশে নির্বাচনি প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ।
ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান ও হাজারীবাগ) আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুমআর নামাজ আদায় শেষে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। পরে বিএনপির দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে ধানমন্ডি ৭ নম্বর রোডের এনাম র্যাংগস প্লাজা মার্কেটসহ বিভিন্ন দোকানপাট ও বিপণি বিতানগুলোতে ব্যাপক গণসংযোগ করেন। এই সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশা ও মত-পথের মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তার নির্বাচনি প্রতীক ধানের শীষ মার্কায় ভোটের আহ্বান জানান।
ভোটের দিন জনগণকে ভোটকেন্দ্রে যেতে এবং কোনও ধরনের জোরজবরদস্তি হলে তা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভোট আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার তার নির্বাচনি আসনের শ্যামপুরের লাল মসজিদে জুমার নামাজে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ভোট চান তিনি।
এছাড়া শুক্রবার দুপুরে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, মোস্তফা মহসীন মন্টুসহ অনেক প্রার্থীই প্রচারণায় অংশ নিয়েছেন।