সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতা এবং বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক ড. মসিউর রহমান আহ্বান জানিয়েছেন।