বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের এমপিদের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ফাইল ফটো)আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার শপথ নেওয়ার পর শুক্রবার (৪ জানুয়ারি) সকালে তারা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ১০টা পাঁচ মিনিটের দিকে শেখ হাসিনা প্রথম দফায় এবং পরে সংসদ সদস্যদের নিয়ে আরেক দফা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান।