সৈয়দ আশরাফের জন্য ছাত্রলীগের দোয়া মাহফিল

বিশেষ দোয়ার আয়োজন করে ছাত্রলীগআওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ছাত্রলীগ এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ড. হাফেজ মোহাম্মদ এমদাদুল হক।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অকাল মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা বাংলাদেশের সত্যিকারের একজন দেশপ্রেমিককে হারালাম। দেশ একটি সম্পদ হারালো, সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের একজন নির্ভরযোগ্য সদস্য হারিয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ ছাত্রলীগের অন্যান্য কর্মীরা।