ডিএনসিসি’র উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ. লীগ প্রার্থী আতিকুল



২২২২ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মর্কতা মো. আবুল কাশেমের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এফবিসিসিআই সভাপতি শফিউল সলাম মহিউদ্দিন প্রমুখ।

ডিএনসিসি’র উপনির্বাচনে আ. লীগের প্রার্থী আতিকুল