শুক্র ও শনিবার (১ ও ২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) জাতীয় কমিটির তৃতীয় সাধারণ সভায় এসব মন্তব্য করেন নেতারা। সংগঠনের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন— বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, মঞ্জুরুল হক মঞ্জু, সহসভাপতি কলন্দর আলী, গিয়াসউদ্দিন আহমেদ, এটিএম মহব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, ড. বীণা শিকদার প্রমুখ। সভা পরিচালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার।
নেতারা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্নতায় আক্রান্ত হয়েছে গোটা জাতি। এ সভা থেকে দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের সরকারি সিদ্ধান্ত বাতিল করে আগের মতো অদলীয় ব্যক্তি পরিচয়ে উপজেলা চেয়ারম্যানসহ সব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা পুনর্বহালের জন্য দাবি জানানো হয়।