বিএনপি আন্দোলনের ডাক দিলে সাড়া পাবে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরবিএনপি কোনও ইস্যুতে আন্দোলনের ডাক দিলে জনগণের কোনও সাড়া পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি দুর্নীতি ও সন্ত্রাস করার জন্য দেশে-বিদেশে ইমেজ সংকটে আছে।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

দুঃসময়ে বিএনপির নেতারা ঝুঁকি নিতে না পারলে দলের ভবিষ্যৎ অন্ধকার মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি ঝুঁকির মুখে।’
ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির কোনও শীর্ষ নেতা না যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংকট ও দুঃসময়ের রাজনীতিতে বিএনপির ঝুঁকি নেওয়ার সাহস নেই। তারা কোনোদিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যে দলের নেতাদের ঝুঁকি নেওয়ার সাহস নেই সেই দলের ভবিষ্যৎ অন্ধকার।’
বিএনপির আন্দোলন কর্মসূচি মোকাবিলার কোনও প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে কাদের বলেন, ‘তাদের এখন প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইমেজ সংকট দূর করা।’
বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন কালোব্যাজ, কালো পতাকা, মানববন্ধন, এসব ডাক দিলে এতে কোনও সাড়া পাবে না। এসব নিয়েই তাদের থাকতে হবে।