বিএনপি দুর্বল হোক আমরা চাই না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ফাইল ফটো)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। বিরোধী দল শক্তিশালী হলে তা গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু তারা নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।’
শনিবার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন, রাষ্ট্রীয়ভাবে এ খবর আমরা পেয়েছি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে। তারা নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে আছে। তারা পুরোনো মরচে ধরা নেতিবাচক রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।