শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ সংসদীয় অফিস উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘অতীতের মতো সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।’ এ সময় তিনি তাকে পুনরায় নির্বাচিত করায় নেতাকর্মী ও এলাকাবাসীকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান, কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ।