বুধবার (২৭ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের ৩ জনের নাম সুপারিশ করা হবে। সেই সুপারিশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে প্রেরণ করতে হবে।
ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরের (৩টি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন) বিষয়েও একই প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।