সাংবাদিক মাহফুজ উল্লাহকে দেখতে হাসপাতালে ফখরুল

 

সাংবাদিক মাহফুজুল্লাহ (ফাইল ছবি)

সাংবাদিক মাহফুজ উল্লাহকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে হার্ট অ্যাটাক করে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি  আছেন মাহফুজ উল্লাহ।

এসময় তার সঙ্গে ছিলেন, দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামান

তিনি আরও জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাজী আসাদুজ্জামানকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।