এরশাদের শয্যা পাশে রওশনের কোরআন তেলাওয়াত

হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে শুক্রবার (২৮ জুন) হাসপাতালে রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শয্যাপাশে কোরআন তেলাওয়াত করেছেন তার স্ত্রী রওশন এরশাদ। সোমবার (১ জুলাই) দুপুরে প্রায় একঘণ্টা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদের পাশে কোরআন তেলাওয়াত করেন তিনি।
এ সময় রওশন এরশাদ চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’
এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন: এরশাদ ক্রমশ সুস্থ হয়ে উঠছেন: রওশন

               এরশাদ এখনও জীবিত আছেন: জিএম কাদের