শায়রুল কবির খান জানান, আবদুল হাকিম টেনু পাবনায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫৪ বছর। বৃহস্পতিবার রাজশাহীর কারাগার থেকে নগরীর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন।
আবদুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে শায়রুল কবির খান জানান।
বিএনপি বরাবরই দাবি করে এসেছে, পাবনায় ট্রেনে হামলার ঘটনাটি সাজানো ও বিএনপির নেতাকর্মীরা নির্দোষ।