শনিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রংপুর-৩ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৫টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন, ও নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৭৬২ জন।