যশোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতকর্মী গুলিবিদ্ধ

যশোরে জামায়াত ও পুলিশের সংঘর্ষে হুসাইন (২৮) নামে জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি শ্যুটারগান ও রাইফেলের এক রাউন্ড গুলি। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে, ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে হুসাইনকে আটক করা হয়। এক পর্যায়ে হুসাইনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় হুসাইনের পায়ে গুলি লাগে। পরে হুসাইনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জামায়াতের কর্মী গুলিবিদ্ধ হুসাইন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে ও ফতেপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি।