ঢাকা মহানগর বিএনপির নাগরিক সভা বন্ধ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নাগরিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার মুখে সেটি করা সম্ভব হয়নি। সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত হওয়ার কথা ছিল।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস্ সালাম জানান, পুলিশ আমাদের সভা বন্ধ করে দিয়েছে। সকালে অনুষ্ঠান শুরুর সময় পুলিশ এসে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
রমনা থানার সহকারী কমিশনার শিবলি নোমান বলেন, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সভা করার বিষয়ে বিএনপির কোনো অনুমতি ছিল না। এজন্য ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের বিএনপির দেওয়া বুকিং বাতিল করা হয়েছে।