বর্তমান এই অবৈধ সরকার সভা-সমাবেশকে এখন ভয় পাচ্ছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এ কথা বলেন।
তিনি বলেন, এই সরকার অাজীবন ক্ষমতায় থাকবে না, তাদের সব কাজের জন্য জবাবদিহি করতে হবে। অামরা অাওয়ামী লীগের জন্যই এক সময় র্যাব গঠন করেছিলাম। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তারা যে সন্ত্রাস চালিয়েছিল তার জন্যই র্যাব গঠিত হয়েছিল। সেসময় শুধু বিশেষ কিছু দায়িত্ব ছিল। কিন্তু এখন তারা গুম, খুনসহ নানা কাজে ব্যস্ত। অামরা কখনোই র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি।
খালেদা জিয়া বলেন, অাইনজীবীদের এখন খেয়াল রাখতে হবে কখন কাকে কীভাবে গ্রেফতার করা হচ্ছে। কাউকে গ্রেফতার করতে হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা করতে হবে বলে দাবি জানান।
শনিবার সকালে অাইনজীবীদের পূর্বনির্ধারিত সমাবেশে পুলিশি বাধা প্রসঙ্গে তিনি বলেন, সভা সমাবেশ করার অধিকার সবার অাছে। অামাদের নির্বাচিত অাইনজীবীদের অধিকার অাছে সমাবেশ করার। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সভা সমাবেশ করতে দেয় না।
উল্লেখ্য, শনিবার সকালে সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থিত অাইনজীবীরা সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। জোর করে কোর্টে ঢুকতে চাইলে পুলিশ কমপক্ষে ১৫ জন অাইনজীবীকে অাটক করে। বারবার পুলিশি বাধায় পরে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করেন বিএনপির অাইনজীবীরা।