নিজেদেরকেই হত্যা-গুম-অপহরণ করছে অাওয়ামী লীগ

অাওয়ামী লীগ লোকেদের অবস্থা এখন এমন যে, নিজেই নিজেদেরকে হত্যা, গুম ও অপহরণ করছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অায়োজিত ''শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে'' এক অালোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণতন্ত্রের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ''যেভাবে তারা ১৯৭৫ সালে গণতন্ত্রকে ধ্বংস করেছে, অাজ সেভাবেই এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে অাওয়ামী লীগ।''

তিনি অারো বলেন, ''বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে এই শ্রমিক দল অনেক বড় ভূমিকা রাখবে। তারা প্রয়োজনে বিএনপিকে নেতৃত্বে দেবে।''

তিনি বিএনপি প্রসঙ্গে বলেন, ''বিএনপির জন্ম হয়েছে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পদ্ধতিতে বৈধভাবে। কিন্তু অাওয়ামী লীগকে শেষ করে দিয়েছিল শেখ মুজিব নিজেই। তিনি সব দলকে বিলুপ্ত করে বাকশালের রাজত্ব কায়েম করেছিলেন।''