নারায়ণগঞ্জ-৫ অাসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন মহানগর অাওয়ামী লীগের সভাপতি অানোয়ার হোসেন। রবিবার সকালে জেলা অাওয়ামী লীগ অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। অানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মূলত দলীয় সিদ্ধান্তেই তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন। সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ অাসনটি শূন্য হয়। ওই অাসনে অাওয়ামী লীগ কোনও প্রার্থী দেবে না বলে ঘোষণা দিলেও দলটির মহানগর সভাপতি অানোয়ার হোসেন সেই সিদ্ধান্ত না মেনেই মনোনয়ন পত্র কেনেন। এতে নারায়ণগঞ্জ অাওয়ামী লীগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর অাগে ঋণ খেলাপের অভিযোগে নারায়ণগঞ্জের আরেক অালোচিত প্রার্থী ত্বকি মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বির মনোনয়ন পত্র বাতিল করা হয়। অাগামী ২৬ জুন আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।