ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। রাজধানীর ধানমন্ডি এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এনামুলের পরিবার থেকে জানানো হয়, সকাল সাড়ে ৯টার দিকে তিনি ধানমণ্ডির বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। রমনা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দিয়ে গাড়ির পথরোধ করে তিন অজ্ঞাত যুবক কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে এনামুল মারাত্মক আহত হন।
স্থানীয় জনগণের সাহায্যে দ্রুত তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এরপর তাঁকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।
সেখানে তাঁর হাত হতে বুলেট অপসারণ করা হয় বলে চিকিসকরা জানান।
শামীম আশজ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।
এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে।
তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
শামীমের বুলেটবিদ্ধ হওয়ার খবরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ মিছিল করেছে।