'প্রধানমন্ত্রী যখন বললেন- সুইস ব্যাংকে যত টাকা অাছে তা দেশে ফেরত অানা হবে, তখনই বিএনপির কিছু নেতা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ সেখানে তারেক রহমান ও অারাফাত রহমান কোকোর বিপুল পরিমানের টাকা সংরক্ষিত অাছে।'
মঙ্গলবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা অায়োজিত 'সন্ত্রাস নির্মূলে প্রজন্ম লীগের করণীয় ও চলামান রাজনীতি' শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি এ কথা বলেন।
তিনি তারেকের কথা উল্লেখ করে অারও বলেন, 'লন্ডনে কেউ গাড়ির ড্রাইভার রাখে না। কিন্তু তিনি (তারেক রহমান) রাখেন, কিন্তু দামি গাড়ি ব্যবহার করে রাজকীয়ভাবে চাকর-বাকর নিয়ে থাকেন কীভাবে? এই অর্থের উৎস কী এবং কোথা থেকে অাসে এসব অর্থ তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।'
ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরের সময়ে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ মোদির একটি চিঠি অামাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিয়েছে এবং তাতে স্পষ্টভাবে লেখা অাছে যে 'বাংলাদেশ হচ্ছে একটি ধর্ম নিরেপেক্ষ এবং গণতান্ত্রিক দেশ'
তিনি অারও বলেন, 'বিএনপি ভারতের নির্বাচন নিয়ে অনেক লাফা-লাফি করেছে কিন্তু তার ফল কি হয়েছে তা জনগণই দেখেছেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর নিয়ে অনেক কথা বলেছেন। কিন্তু তাতেও কিছুই হয়নি, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অামাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের অামন্ত্রণ জানিয়েছেন।'
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, 'অাপনারা বিদেশিদের দুয়ারে দুয়ারে না ঘুরে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরেন, তাদের সঙ্গে সম্পৃত্ত থাকেন তাতে অাপনাদেরই লাভ হবে।'
সংগঠনের সভাপতি মো. মুন্না খানের সভাপতিত্বে অারও বক্তব্য রাখেন, অাওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর অাওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, অাওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক অাসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।