ওবায়দুল কাদের জানান, ‘যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের সম্মেলনের প্রস্তুতি চলছে। ৬, ৯, ১৬ ও ২৩ নভেম্বর এসব সম্মেলন হবে। প্রধানমন্ত্রী এই চারটি সম্মেলনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে এই চারটি সংগঠনের সম্মেলন হবে। এরইমধ্যে সম্মেলনের প্রস্তুতি ও মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।’
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনানুষ্ঠানিক বৈঠকে এসব সম্মেলনের তারিখ নির্ধারিত হয়।
আরও পড়ুন- সম্মেলনের নির্দেশ পাওয়া আ. লীগের চার সংগঠনে চলছে জোর প্রস্তুতি