সুনীল শুভ রায় বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক সাদ এরশাদকে পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদ বিজয়ী হন। গত ৫ অক্টোবর এই উপনির্বাচন হয়।