মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নূরকে দেখতে যান ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল।
সাধারণ ছাত্র সমাজের পক্ষে কাজ করার জন্য ভিপি নূরকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে ভিপির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর এবং তার ছাত্র সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের (বুলবুল-মামুন) পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভিপি নুরসহ উভয় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ভারতের এনআরসি এবং নতুন নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনকে কেন্দ্র করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।