শীত যত বাড়ছে, আমাদের কর্মীদের ঢলও তত প্রবল হচ্ছে: কাদের

আওয়ামী লীগের সম্মেলনস্থলে ওবায়দুল কাদের
শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২১তম কাউন্সিলকে ঘিরে সারাদেশে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক আয়োজন। শীতের তীব্রতা যত বাড়ছে, আমাদের কর্মীদের ঢলও তত প্রবল হচ্ছে। সারা বাংলাদেশ থেকে আগামীকাল নেতাকর্মীরা যোগ দেবেন।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল অধিবেশনের মঞ্চ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।আওয়ামী লীগের সম্মেলনস্থল

এবারের আয়োজনে প্যান্ডেল ও মঞ্চ ছাড়া তেমন কোনও সাজসজ্জা নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমাদের সামনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতো এজেন্ডা বাস্তবায়নের বিষয় আছে। আমাদের সব আয়োজন এবার প্যান্ডেল ও মঞ্চকে ঘিরেই। দায়িত্বে থাকা উপকমিটি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছে।’আওয়ামী লীগের সম্মেলনস্থল

দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেত্রী, সভাপতি তার নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর ২১ তারিখ নির্বাচন কমিশন মঞ্চে আসন গ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করবেন।’

আরও পড়ুন- আ. লীগের ২১তম সম্মেলন: নির্বাচন কমিশন গঠন