এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অধিবেশনের উদ্বোধন করেন তিনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। দলের নেতাকর্মীদের সেই মানসিকতা ধারণ করতে হবে।
তিনি বলেন, মানুষ যেন স্বতস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা সেই বিশ্বাস নিয়ে কাজ করতে চাই।
প্রসঙ্গত, শুক্রবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। আজ কাউন্সিল অধিবেশনে সংগঠনের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা হবে।