এর আগে, গত ২০ ও ২১ ডিসেম্বরের আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নতুন গঠিত হয়। এই কমিটি গঠনের দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার।
এদিকে, মঙ্গলবার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওইদিন প্রেসিডিয়ামের মিটিং আছে।’ মঙ্গলবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।