এসময় তাপসের নামে তার অনুসারীরা ব্যাপক স্লোগান দেয়। প্রচুর সংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। এর মধ্যে অনেক কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মীরাও রয়েছেন।
বেলা ১১টায় দল থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও এখনও তা হয়নি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা এখনও ধানমন্ডি অফিসে এসে পৌঁছাননি।
দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে।
প্রসঙ্গত, শনিবার (২৮ ডিসেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই দুই জনকে দলের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন বোর্ডে দুই মেয়রের মনোনয়ন দেওয়ার পাশাপাশি ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়।