এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
ডিএনসিসিতে কাউন্সিলর প্রার্থী যারা— ওয়ার্ড নম্বর ১ এ মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, ওয়ার্ড নম্বর ২ আলহাজ কদম আলী মাতবর, ওয়ার্ড নম্বর ৩ মো. জিন্নাত আলী মাতবর, ওয়ার্ড নম্বর ৪ বর্তমান কাউন্সিলর মো. জামাল মোস্তফা ফের মনোনয়ন পেয়েছেন, ওয়ার্ড নম্বর ৫- বর্তমান কাউন্সিলর মো. আব্দুর রউফ নান্নু, ওয়ার্ড নম্বর ৬- সালাউদ্দিন রবিন, ওয়ার্ড নম্বর ৭- মো. তফাজ্জল হোসেন, ওয়ার্ড নম্বর ৮- মো. আবুল কাশেম মোল্লা, ওয়ার্ড নম্বর ৯- বর্তমান কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম, ওয়ার্ড নম্বর ১০ বর্তমান কাউন্সিলর আবু তাহের, ওয়ার্ড নম্বর ১১- বর্তমান কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ওয়ার্ড নম্বর ১২- মুরাদ হোসেন, ওয়ার্ড নম্বর ১৩- বর্তমান কাউন্সিলর মো. হারুন-অর-রশিদ, ওয়ার্ড নম্বর ১৪- মো. মইজউদ্দিন, ওয়ার্ড নম্বর ১৫- বর্তমান কাউন্সিলর সালেক মোল্লা, ওয়ার্ড নম্বর ১৬-এ বর্তমান কাউন্সিলর মো. মতিউর রহমান, ওয়ার্ড নম্বর ১৭ মো. ইসহাক মিয়া, ওয়ার্ড নম্বর ১৮- এ বর্তমান কাউন্সিলর মো. জাকির হোসেন, ওয়ার্ড নম্বর ১৯- বর্তমান কাউন্সিলর মো. মফিজুর রহমান, ওয়ার্ড নম্বর ২০- মো. জাহিদুর রহমান, ওয়ার্ড নম্বর ২১- বর্তমান কাউন্সিলর মাসুম গনি, ওয়ার্ড নম্বর ২২-এ বর্তমান কাউন্সিলর মো. লিয়াকত আলী, ওয়ার্ড নম্বর ২৩- মো. শাখাওয়াত হোসেন, ওয়ার্ড নম্বর ২৪-এ বর্তমান কাউন্সিলর মো. সফিউল্লা, ওয়ার্ড নম্বর ২৫- আব্দুল্লাহ আল মঞ্জুর, ওয়ার্ড নম্বর ২৬-এ বর্তমান কাউন্সিলর শামীম হাসান, ওয়ার্ড নম্বর ২৭-এ বর্তমান কাউন্সিলর ফরিদুর রহমান খান, ওয়ার্ড নম্বর ২৮- বর্তমান কাউন্সিলর মো. ফোরকান হোসেন, ওয়ার্ড নম্বর ২৯- এ বর্তমান কাউন্সিলর মো. নুরুল ইসলাম রতন, ওয়ার্ড নম্বর ৩০- এ বর্তমান কাউন্সিলর আবুল হাসেম (হাসু), ওয়ার্ড নম্বর ৩১- এ সংরক্ষিত আসনের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ওয়ার্ড নম্বর ৩২- সৈয়দ হাসান নূর ইসলাম, ওয়ার্ড নম্বর ৩৩- আসিফ আহমেদ, ওয়ার্ড নম্বর ৩৪- শেখ মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নম্বর ৩৫-এ বর্তমান কাউন্সিলর মোক্তার সরদার, ওয়ার্ড নম্বর ৩৬- বর্তমান কাউন্সিলর তৈমুর রেজা খোকন, ওয়ার্ড নম্বর ৩৭- বর্তমান কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নম্বর ৩৮- বর্তমান কাউন্সিলর শেখ সেলিম, ওয়ার্ড নম্বর ৩৯- এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড নম্বর ৪০- এ বর্তমান কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালী. ওয়ার্ড নম্বর ৪১- আব্দুল মতিন, ওয়ার্ড নম্বর ৪২- মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নম্বর ৪৩- শরিফুল ইসলাম ভূঞা, ওয়ার্ড নম্বর ৪৪- মো. শফিকুল (শফিক), ওয়ার্ড নম্বর ৪৫- জয়নাল আবেদীন, ওয়ার্ড নম্বর ৪৬- মো. সাইদুর রহমান সরকার, ওয়ার্ড নম্বর ৪৭- মোতালেব মিয়া, ওয়ার্ড নম্বর ৪৮- এ.কে.এম. মাসুদুজ্জামান, ওয়ার্ড নম্বর ৪৯- মো. সফিউদ্দিন মোল্লা, ওয়ার্ড নম্বর ৫০- ডি.এম. শামীম, ওয়ার্ড নম্বর ৫১- মোহাম্মদ শরীফুর রহমান, ওয়ার্ড নম্বর ৫২- মো. ফরিদ আহমেদ, ওয়ার্ড নম্বর ৫৩- মো. নাসির উদ্দিন ও ওয়ার্ড নম্বর ৫৪ জাহাঙ্গীর হোসেন।
এদিকে সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের নাম রবিবার রাতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া, ডিএনসিসিতে দলীয় মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মো. আতিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।