সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে পল্টনে ‘ভোটাধিকার হরণ ও ভোট ডাকাতির এক বছর’ শিরোনামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ইচ্ছা না থাকলে গণভবন থেকে মেয়র ও কাউন্সিলরদের নামের তালিকা ঘোষণা দিয়ে গেজেট করে নিন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা নির্বাচনে হারি বা জিতি এটা পরের কথা, কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচনের নামে ভোট ডাকাতি করে পৃথিবীর ইতিহাসে অভাবনীয় রেকর্ড সৃষ্টি করেছে। ভোট ডাকাতির পরও আমরা নির্বাচনে অংশ নেই এ কারণে যে, আওয়ামী লীগের ভোট ডাকাতদের চরিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য।’