গত ২ ডিসেম্বর এলডিপির অলি আহমদের নেতৃত্ব অস্বীকার পৃথক দল ঘোষণা করেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম। পৃথক অংশ করার দিন সংবাদ সম্মেলনে নবগঠিত এলডিপির আহ্বায়ক আব্দুল করিম আব্বাসী বলেন, ‘দল পরিচালনায় অলির একনায়কসুলভ মানসিকতায় আমরা হতাশ হয়েছি। তাই নতুন দল গঠন করতে বাধ্য হয়েছি।’
বুধবার রাতে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আগামী ৪ জানুয়ারি শনিবার রাজধানীর কাকরাইলে একটি মিলনায়তনে আমাদের দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সারাদেশের অন্তত ৩০ জেলা থেকে হাজারখানেক কাউন্সিলর অংশ নেবেন সম্মেলনে।’
সেলিম জানান, সম্মেলনে উপলক্ষে ২০ দলীয় জোটের শরিকদলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন করে এলডিপি করে তারা প্রচুর সাড়া পাচ্ছেন। রাজনৈতিক সমমনা দল ও নেতারা তাদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি বলেন, ‘আগামীদিনে গণতান্ত্রিক আন্দোলনে এলডিপি অগ্রগামী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’
আরও পড়ুন...
আনুষ্ঠানিকভাবে নতুন এলডিপির আত্মপ্রকাশ