আ.লীগের নতুন কমিটির প্রথম যৌথ সভা শুরু

আওয়ামী লীগক্ষমতাসীন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির প্রথম যৌথ সভা শুরু হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় সভা শুরু হয়। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করছেন। দলের কার্যনির্বাহী সংসদের নেতারা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরাও সভায় উপস্থিত আছেন।

গত ২০ ও ২১ ডিসেম্বর দলটির সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির এটাই প্রথম যৌথ সভা।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর ইসলামকে আজকের এই বৈঠকটি উৎসর্গ করা হয়েছে। আজ সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী।