শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা শুরু হয়। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির এটাই প্রথম যৌথসভা।
গত ২০ ও ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন।