গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নানক




জাহাঙ্গীর কবির নানক (ফাইল ছবি)আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বুকে ব্যথা অনুভব করলে নানককে হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

বিপ্লব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১১টার দিকে তাকে (নানক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তার হার্টে ব্লক পান। দ্রুত অপারেশন করে হার্টে একটি রিং পরানো হয়। এই মুহূর্তে তাকে সিসিইউতে রাখা হয়েছে।’