আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আ জ ম নাছির উদ্দীন ছাড়াও চসিকের মেয়র পদে লড়াইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও রেজাউল করিম চৌধুরী।
প্রসঙ্গত, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ এবং ঢাকা-১০ এর ফরম বিক্রি শুরু হয় গত শনিবার থেকে। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে বগুড়া-১ এবং যশোর-৬ এর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের ফরম বিক্রি শুরু হয়। প্রার্থীরা সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া চলবে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।