সোমবার (৯ মার্চ) বিকালে পুরান পল্টনের জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
তিনি সমমনা ইসলামী দলসমূহের নেতা নূর হোসাইন কাসেমীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিল হওয়ার প্রেক্ষাপটে আগে থেকে ডাকা ‘দেশব্যাপী মানববন্ধন’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
লিখিত বক্তব্যে নূর হোসাইস কাসেমী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি সফল হোক তা সবারই কাম্য।’