বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দলের আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন গণফোরামের দুই শীর্ষ নেতা।
যৌথ বিবৃতিতে কামাল হোসেন ও রেজা কিবরিয়া বলেন, চিকিৎসা নিতে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। রেড-জোন এলাকাতে মানুষের খাদ্য, চিকিৎসা, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতের সব দুর্নীতি বন্ধ এবং সৎ-দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি গঠন করে সব কাজের সমন্বয় করার দাবি জানান তারা।
বিবৃতিতে চিকিৎসা দিতে গিয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকদের জন্য শোক প্রকাশ করেন কামাল হোসেন ও রেজা কিবরিয়া। তারা বলেন, ‘চিকিৎসক ও স্বাস্থ্যর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য সেবাকে চলমান রাখার প্রতি খেয়াল রাখা আবশ্যক।’