বুধবার (১৯ আগস্ট) রাতে অনলাইনে দলীয় এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ভার্চুয়াল ওই বৈঠকের পরিচালনায় ছিলেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের আলোচনা প্রসঙ্গে মাওলানা ইসহাক বলেন, ‘বলা হয়েছে সফল আলোচনা হয়েছে কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়ে কি সমাধান হয়েছে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা বন্ধের বিষয়ে কি সমাধান হয়েছে? ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল বিষয় কী ছিল, জাতি তা জানতে চায়।‘
বৈঠকে দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে তিনি বলেন, ‘কওমি মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্রদের মতো কিতাব বিভাগের ছাত্ররাও আবাসিকভাবে মাদ্রাসায় অবস্থান করে পড়াশোনা করে। তাই যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে অবিলম্বে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।’
বৈঠকে সংযুক্ত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক আবদুল হালিম, মো. আবদুল জলিল প্রমুখ।