শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির শাসনামলের এই দুই বছরে অন্তত সাড়ে ৯শ’ মানুষ ক্রসফায়ার ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুবরণ করে বলে গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে।