দুদু বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরশাদের বক্তব্যর পরিষ্কার করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জাতীয় ও সিটি নির্বাচন যেভাবে হয়েছে, পৌর নির্বাচনও সেভাবে হবে। নির্বাচন কমিশনার অসহায়ত্ব প্রকাশ করেছেন। সরকার দলীয় মন্ত্রী-এমপিরা আচরণ-বিধি লঙ্ঘন করে যাচ্ছেন। নির্বাচনি পরিবেশও বিঘ্নিত হচ্ছে। ইসি কোনও পদক্ষেপ নিতে পারছে না। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। নির্বাচনি প্রচার কাজে সম্পৃক্তরা এলাকায় থাকতে পারছেন না। এভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/