রবিবার (৪ অক্টোবর) এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের উত্তরা জোনের কমিটি গঠন উপলক্ষ্যে উত্তরার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন মজিবুর রহমান।
মনজু বলেন, ‘এবি পার্টি রাজনৈতিক দলগুলোর গৌরবময় ও ব্যর্থতার দিক পর্যালাচনা করে তার কর্মপন্থা নির্ধারণ করছে। দলে যেন গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এবি পার্টির সবাইকে এই চ্যালেঞ্জ নিতে হবে, যেন কথা ও প্রতিশ্রুতির মিল ঘটিয়ে আমরা নতুন রাজনীতির স্বার্থকতা প্রমাণ করতে পারি ।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী কেউ যেন ভুলে না যায়, দেশের দুঃখী জনগণের ট্যাক্সের টাকায় তারা পড়ালেখা করেছে। পথের একজন ভিক্ষুক যখন ভোগ্য পণ্য ক্রয় করে সেও প্রত্যক্ষভাবে দেশে কর দাতার অন্তর্ভুক্ত হয়। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌবাহিনী সাবেক কমান্ডার শাব্বির আহমদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব মিনার।
সমাবেশের শেষ পর্যায়ে মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক ও নূরে আমল ভূঁইয়া মামুনকে সদস্য সচিব করে উত্তরা জোনের কমিটি ঘোষণা করা হয়।