ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে যুব মহিলা লীগের মানববন্ধন

যুব মহিলা লীগের মানববন্ধননারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং এর দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন করেছে যুব মহিলা লীগ। মানববন্ধনে অবিলম্বে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন মিরপুর রোডে এ মানববন্ধন করে সংগঠনটি।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে এতে অংশ নেন– সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল, সহসভাপতি ও সংসদ সদস্য আদিবা আনজুম ও খোদেজা নাসরিন, সহ-সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনকারীদের বর্বর ও মানুষরূপী পশু আখ্যা দেন। তারা নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এসব অপরাধরোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের নেতাকর্মীরা।