বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ’এই সরকারের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। গায়ের জোরে বন্দুক পিস্তল দিয়ে ক্ষমতায় আছে। তাদের বিরুদ্ধে একটা কথা বললেও জেল হয়।’
তিনি আরও বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা মাস খানেক ধরে চলছে। অথচ সরকারের পুলিশ বাহিনী নিরব। সারাদেশে আজ সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। কারণ আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে আপনারা ব্যবহার করছেন অন্যায় কাজে। আপনারা ভোট চুরি করেছেন, ডাকাতি করেছেন, সেখানে তাদেরকে ব্যবহার করেছেন। মানুষ এখন আওয়ামী লীগকে ভয় পায় না, ভয় পায় পুলিশকে। মাদক চোরাকারবারি, তাদের দিয়ে নিয়ন্ত্রণ কীভাবে হবে। তারাই তো জড়িত বেশি।’
ফখরুল ইসলাম আলমগীর নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের প্রতি যে অন্যায়-অবিচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।’