ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

বিএনপিঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনীত করেছে বিএনপি। ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজাকে  চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘যদিও আমরা দেখছি, ২০১৮ সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সঙ্গে উপনির্বাচনের কোনও পার্থক্য নেই।’

এস এম জাহাঙ্গীর ও হোসেন সেলিম রেজা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব পালন করতো, তাহলে নির্বাচনগুলো সামান্য হলেও ভালো হতো।’

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। আর তাই কোনও সুযোগ আমরা দিতে চাই না ফ্যাসিবাদী এই সরকারকে।’